Showing posts with label সত্যান্বেষী. Show all posts
Showing posts with label সত্যান্বেষী. Show all posts

Tuesday, December 24, 2013

গোয়েন্দা নবকান্ত ও সিঁড়ি ভাঙ্গা অঙ্ক

গোয়েন্দা নবকান্ত ও তাঁহার স্যাঙ্গাৎ কুসুমসুন্দরী এক্ষণে হোলস্টারস্থিত পিস্তল প্রতি দৃষ্টিপাত করিলেন। মৃত যুবক’ও তাহলে নিরস্ত্র ছিল না।

একমাত্র প্রত্যক্ষদর্শী রামু গোয়ালা’র মতে আততায়ী’র পরণে ছিল কলার তোলা ব্রাউন রঙের লং কোট। উপুর্যুপুরি তিন বার গোলাবর্ষণ করে লং কোট একটি কালো রঙের মরিস গাড়ি করে দক্ষিণের দিকে চলিয়া গিয়াছে। দক্ষিণ অর্থাৎ কলিকাতার দক্ষিণ দিক। সন্ধ্যে ছয় ঘটিকায় টালিগঞ্জের ন্যায় দুর্গম্য মনুষ্য-বিবর্জিত স্থানে গমন বিবেচকের কাজ হইবে না। আর এ তো সামান্য সান্ধ্য ভ্রমণ নহে। সশস্ত্র বিপজ্জনক আততায়ীর পশ্চাদ্ধাবন।
কুসুমসুন্দরী মুখ খুলিলেন, “রামু, তুমি কি গাড়ির নাম্বার লক্ষ্য করিয়াছ?”

Saturday, September 21, 2013

জন্মদিন রহস্য



ট্যাক্সি ধরলাম অফিসের সামনে থেকে। ক্লান্ত, তাই উঠেই সিটে শরীরটা এলিয়ে দিলাম। অনেক রাত হয়ে গেল আজ। হঠাৎ ড্রাইভারের সিটের পেছনে লেখা ট্যাক্সির নাম্বারটা চোখে পড়তেই চমকে উঠলাম।
WBGK 0905 নাইন্থ মে। বাবার জন্মদিন। চলে গেছে। আজ টেন্থ মে। অফিসের চাপে বাড়িতে কিচ্ছুটি করা হয় নি। মুখে বলাও হয় নি।

Sunday, August 4, 2013

একটি সাধারণ আংটি (২)


পল্টুদা একটা সাইকেল নিয়ে এসেছে। একটা বাইক, কি নিদেন পক্ষে একটা স্কুটারও জুটলো না? আমাকে বললে তো আমার স্কুটিটা করে নিয়ে আসতাম। সাইকেলে করে শখের গোয়েন্দা এসেছে অন-কল ডিউটি করতে। প্রেস্টিজে হলুদ আর গ্যামাক্সিনের কম্বো।
সাইকেলটা গেটের বাইরে রেখেই ইশারায় আমায় ডেকে নিল।

Saturday, August 3, 2013

একটি সাধারণ আংটি (১)


ফেলুদা বিয়ে কেনো করলো না বলতো? মানে মানিকবাবুর সমস্যাটা কি ছিল? হোমস বিয়ে করে নি বলে দুনিয়ার সব গোয়েন্দা দিব্যি কেটেছে নাকি যে চিরকুমার সভায় নাম লেখাতে হবে?”, গড়গড় করে কথাগুলো উগরে দিয়ে নেভিকাটে একটা সুখটান দিলো পল্টুদা। ভালো নাম অনিমেষ বোস। আমার কলেজের সিনিয়রআমাকে হাতে ধরে রাজ্যের গোয়েন্দা গল্প ধরিয়েছে। দুবছর হল ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট করে সফটওয়্যার ইঞ্জিনীয়র। আমি প্রথমে ইঞ্জিনীয়ার লিখে ফেলেছিলাম দেখে একটা গাঁট্টা মেরে বল্লো, অক্সফোর্ডের ঢাউস ডিকশনরীটা কি তোর টেবিলের শোভাবর্ধনের জন্য কেনা হল বুঝি? উচ্চারণটা কি লিখেছে ভালো করে দেখে নিয়ে করেক্ট করে দে।আমিও ছাড়িনি, শুনিয়ে দিয়েছি, এই শোনো। ইংরেজী ফোনেটিক্যালি দুর্বল একটা ভাষা, বাংলার থেকে অনেক বেশী দুর্বল। বাংলা অক্ষরে ইংরেজী লিখতে গেলে বানান ওরকমই হবে।