আবার সে এসেছে ফিরিয়া। না, পাগলা দাশু নয়, চুপ-কথা। লেখবার বিষয় হু হু করে কমে আসছে। চোখ বুঝলেই কানের ভেতরে গান ভনভন করছে, শিলাজিতের গলায় “আমার আর লেখক হওয়া হল না/ হেহে হেহে/ হে হে”।
অনেকটা আঁতলামো, কিছুটা খ্যাপামো - অতএব অ-আ-ক-খ :) ভালো খারাপ যাই লাগুক, সেটা নিচে লিখুন। চুপকথায় এসেছেন যখন আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে !
Tuesday, December 3, 2013
Sunday, November 3, 2013
প্রিয় সচিন
প্রিয় সচিন,
এবার তোমার হাজার হাজার ইন্টারভিউ হবে। তোমার হাতে তো এখন অনেক সময়, সবাই বুম
মাইক নিয়ে তোমার ঘাড়ের ওপর হামলে পড়বে। একটা বাইটের জন্য। সবাই তোমার গল্প শুনতে
চাইবে। বারবার শোনা গল্পগুলো আবার ফিরে ফিরে আসবে। হয়তো নতুন কিছু গল্প শোনাও
যাবে। প্রাক্তন, বর্তমান এমনকি ভবিষ্যৎ ক্রিকেটার’রা তোমাকে নিয়ে চ্যানেলে চ্যনেলে
আলোচনা বন্যা বইয়ে দেবে।
এর মধ্যে, এই এত কিছুর মধ্যে আজকে কিন্তু আমি তোমায় অন্য গল্প শোনাব। ঠিক
তোমার গল্প নয়। অন্য একজনের গল্প।
Tuesday, October 8, 2013
কে হবে বাংলার হ্যামলিন?
কে হবে বাংলার হ্যামলিন?
হ্যামলিনের সাথে এই রিয়েলিটি শোর কোনো সম্পর্ক নেই। সিরিয়াসলি নেই। শুধু নামটা ধার নেওয়া। ফান্ডাটা হচ্ছে যে কোনো যন্ত্র নিয়ে প্রতিযোগীরা আসবেন, বাজাবেন। তারপর জাজ’রা প্রাথমিক ফিল্টারিং করবেন। অতঃপর, যে কোনো রিয়েলিটি শো’র অনিবার্য পরিণতি – এস এম এস। তারপর ঠিক হবে, কে বাংলার সেরা বাজানিয়া।
ইন ফ্যাক্ট, পলিটিশিয়ানদের নিয়ে একটা রিয়েলিটি শো, নেক্সট মন্ত্রী কে হবেন, এরম একটা ভাবাই যেতে পারে। প্রথমে একটা কুড়ি মিনিটের সম্মিলিত ঝগড়া, তারপর পাঁচ মিনিটের বক্তৃতা সেশন। তারপর আরো তিন মিনিটের কেচ্ছা সেশন - মানে অন্যরা কে কি কেচ্ছা করছে সেগুলো উজাড় করে দিয়ে নিজের দিকে ভোট টেনে আনা।
Sunday, September 29, 2013
মৃত্যু
(সন্দিগ্ধ পাঠক ও সুচতুর পাঠিকা, এ সপ্তাহে কোনো প্লট মাথায় না আসায় এবং ... এবং'টা খুব ইম্পর্ট্যান্ট ... শারদীয়া দেশে সত্যজিৎ রায়ের অপ্রকাশিত চিঠি পাঠে ব্যস্ত থাকায়, নিজেই নিজের পুরোনো ২ টো লেখা ঝেড়ে দিলাম। জাতির আজ বড়োই দুর্দিন।)
(১)
(১)
আমি ডিভিডি দেখি নি। মীরাক্কেলও দেখতে পেলাম না। সুন্দর পৃথিবী তার এই অপরূপ সৃষ্টিগুলো দেখানোর আগেই আমায় বিদায় জানিয়েছে।
জীবনে অভিযোগ তেমন নেই। নিজের খুশীতে জীবন কাটিয়েছি। যে নেশা ধরেছিলাম কোনোদিন ছাড়ি নি। বিদেশ আরেকটু দেখার ইচ্ছে ছিল, পয়সার অভাবে বেশ কিছু জায়গায় যেতে পারি নি। কিন্তু মোটের ওপর মোটামুটি সফল জীবন আমার।
Saturday, September 21, 2013
জন্মদিন রহস্য
ট্যাক্সি ধরলাম অফিসের সামনে থেকে। ক্লান্ত, তাই উঠেই সিটে শরীরটা এলিয়ে দিলাম। অনেক রাত
হয়ে গেল আজ। হঠাৎ ড্রাইভারের সিটের পেছনে লেখা ট্যাক্সির নাম্বারটা চোখে পড়তেই চমকে
উঠলাম।
WBGK 0905 – নাইন্থ মে। বাবার জন্মদিন। চলে গেছে। আজ টেন্থ
মে। অফিসের চাপে বাড়িতে কিচ্ছুটি করা হয় নি। মুখে বলাও হয় নি।
Friday, September 13, 2013
আমার নিশীথ রাতের বাদলধারা
"মেয়েদের
একটা স্বভাব হচ্ছে, একবার কোনো কারণে যদি তারা মুগ্ধ হয়ে যায় তাহলে তারা
মুগ্ধ হতেই থাকে। এখন আমি যদি এই মহিলার সঙ্গে অন্যায় আচরণ করি, তিনি সেই
আচরণেরও সুন্দর ব্যাখ্যা বের করবেন এবং আবারো মুগ্ধ হবেন।
ছেলেদের ভেতর এই আচরণ দেখা যায় না। তারা মুগ্ধ হতে চায় না।
কোনো কারণে মুগ্ধ হয়ে গেলে প্রাণপণ চেষ্টা করে মুগ্ধতা কাটিয়ে উঠতে।"
(আজ হিমুর বিয়ে)
হুমায়ূন আহমেদ
(আজ হিমুর বিয়ে)
হুমায়ূন আহমেদ
--
(১)
বর্ধমান মেডিক্যাল কলেজ। সেদিনে ক্যান্টিনে জোর আলোচনার বিষয় প্রেম করতে গেলে মিল না অমিল কোনটা বেশী জরুরী। ওই দু'টোই তো মত।
একদলের বক্তব্য ওই "অপোজিটস্ অ্যাট্রাক্ট" ব্যাপারটা নাকি বেশীদিন স্থায়ী হয় না। কোথাও গিয়ে বেসিক ব্যাপারগুলো না মিললে সারা জীবন এক সাথে থাকবে কি করে? আরেকদলের বক্তব্য, না ভাই, আমার যা দোষ-গুণ আছে তা আছে, পার্টনারের মধ্যে যদি আর অন্য কিছু খুঁজে না পাই, তাহলে মনটা টানবে কি করে? বোরিং হয়ে যাবে একদম।
Sunday, September 8, 2013
আঁচিল
সঙ্ঘমিত্রা দত্ত। ছাব্বিশ, স্ট্রীটস্মার্ট, ঝকঝকে। সোনোডাইন
R&D ল্যাবে রিসার্চার।
তার গবেষণার বিষয় ওয়ারলেস স্পীকার। কলকাতায় ওই তো হাতে গোনা দুয়েকটা প্রোডাক্ট
কোম্পানী আছে।
মেয়ে অ্যাম্বিশাস, পরিশ্রমী। মাত্র তিন বছরের ওয়ার্ক
এক্সপেরিয়েন্স নিয়ে ইতিমধ্যেই মডিউল লিডার। বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করে না বলে
কলকাতায় থেকেই গবেষণা চালিয়ে যাচ্ছে। বাড়ি খড়দায়। প্রতিদিন যাতায়াত।
Subscribe to:
Posts (Atom)