Tuesday, October 8, 2013

কে হবে বাংলার হ্যামলিন?

কে হবে বাংলার হ্যামলিন?
হ্যামলিনের সাথে এই রিয়েলিটি শোর কোনো সম্পর্ক নেই। সিরিয়াসলি নেই। শুধু নামটা ধার নেওয়া। ফান্ডাটা হচ্ছে যে কোনো যন্ত্র নিয়ে প্রতিযোগীরা আসবেন, বাজাবেন। তারপর জাজ’রা প্রাথমিক ফিল্টারিং করবেন। অতঃপর, যে কোনো রিয়েলিটি শো’র অনিবার্য পরিণতি – এস এম এস। তারপর ঠিক হবে, কে বাংলার সেরা বাজানিয়া।
ইন ফ্যাক্ট, পলিটিশিয়ানদের নিয়ে একটা রিয়েলিটি শো, নেক্সট মন্ত্রী কে হবেন, এরম একটা ভাবাই যেতে পারে। প্রথমে একটা কুড়ি মিনিটের সম্মিলিত ঝগড়া, তারপর পাঁচ মিনিটের বক্তৃতা সেশন। তারপর আরো তিন মিনিটের কেচ্ছা সেশন - মানে অন্যরা কে কি কেচ্ছা করছে সেগুলো উজাড় করে দিয়ে নিজের দিকে ভোট টেনে আনা।

Sunday, September 29, 2013

মৃত্যু

(সন্দিগ্ধ পাঠক ও সুচতুর পাঠিকা, এ সপ্তাহে কোনো প্লট মাথায় না আসায় এবং ... এবং'টা খুব ইম্পর্ট্যান্ট ... শারদীয়া দেশে সত্যজিৎ রায়ের অপ্রকাশিত চিঠি পাঠে ব্যস্ত থাকায়, নিজেই নিজের পুরোনো ২ টো লেখা ঝেড়ে দিলাম। জাতির আজ বড়োই দুর্দিন।)

(১)
আমি ডিভিডি দেখি নি। মীরাক্কেলও দেখতে পেলাম না। সুন্দর পৃথিবী তার এই অপরূপ সৃষ্টিগুলো দেখানোর আগেই আমায় বিদায় জানিয়েছে। জীবনে অভিযোগ তেমন নেই। নিজের খুশীতে জীবন কাটিয়েছি। যে নেশা ধরেছিলাম কোনোদিন ছাড়ি নি। বিদেশ আরেকটু দেখার ইচ্ছে ছিল, পয়সার অভাবে বেশ কিছু জায়গায় যেতে পারি নি। কিন্তু মোটের ওপর মোটামুটি সফল জীবন আমার।

Saturday, September 21, 2013

জন্মদিন রহস্য



ট্যাক্সি ধরলাম অফিসের সামনে থেকে। ক্লান্ত, তাই উঠেই সিটে শরীরটা এলিয়ে দিলাম। অনেক রাত হয়ে গেল আজ। হঠাৎ ড্রাইভারের সিটের পেছনে লেখা ট্যাক্সির নাম্বারটা চোখে পড়তেই চমকে উঠলাম।
WBGK 0905 নাইন্থ মে। বাবার জন্মদিন। চলে গেছে। আজ টেন্থ মে। অফিসের চাপে বাড়িতে কিচ্ছুটি করা হয় নি। মুখে বলাও হয় নি।

Friday, September 13, 2013

আমার নিশীথ রাতের বাদলধারা

"মেয়েদের একটা স্বভাব হচ্ছে, একবার কোনো কারণে যদি তারা মুগ্ধ হয়ে যায় তাহলে তারা মুগ্ধ হতেই থাকে। এখন আমি যদি এই মহিলার সঙ্গে অন্যায় আচরণ করি, তিনি সেই আচরণেরও সুন্দর ব্যাখ্যা বের করবেন এবং আবারো মুগ্ধ হবেন। 

ছেলেদের ভেতর এই আচরণ দেখা যায় না। তারা মুগ্ধ হতে চায় না।
কোনো কারণে মুগ্ধ হয়ে গেলে প্রাণপণ চেষ্টা করে মুগ্ধতা কাটিয়ে উঠতে।"

(আজ হিমুর বিয়ে)
হুমায়ূন আহমেদ
--

(১)
বর্ধমান মেডিক্যাল কলেজ। সেদিনে ক্যান্টিনে জোর আলোচনার বিষয় প্রেম করতে গেলে মিল না অমিল কোনটা বেশী জরুরী। ওই দু'টোই তো মত।
একদলের বক্তব্য ওই "অপোজিটস্‌ অ্যাট্রাক্ট" ব্যাপারটা নাকি বেশীদিন স্থায়ী হয় না। কোথাও গিয়ে বেসিক ব্যাপারগুলো না মিললে সারা জীবন এক সাথে থাকবে কি করে? আরেকদলের বক্তব্য, না ভাই, আমার যা দোষ-গুণ আছে তা আছে, পার্টনারের মধ্যে যদি আর অন্য কিছু খুঁজে না পাই, তাহলে মনটা টানবে কি করে? বোরিং হয়ে যাবে একদম।

Sunday, September 8, 2013

আঁচিল

সঙ্ঘমিত্রা দত্ত। ছাব্বিশ, স্ট্রীটস্মার্ট, ঝকঝকে। সোনোডাইন R&D ল্যাবে রিসার্চার। তার গবেষণার বিষয় ওয়ারলেস স্পীকার। কলকাতায় ওই তো হাতে গোনা দুয়েকটা প্রোডাক্ট কোম্পানী আছে।
মেয়ে অ্যাম্বিশাস, পরিশ্রমী। মাত্র তিন বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিয়ে ইতিমধ্যেই মডিউল লিডার। বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করে না বলে কলকাতায় থেকেই গবেষণা চালিয়ে যাচ্ছে। বাড়ি খড়দায়। প্রতিদিন যাতায়াত।

Saturday, August 31, 2013

ভালো থাকিস

আচ্ছা যন্ত্রণা, বিয়ে ভেস্তে যাওয়ার উপক্রম প্রায়। এমনিতে সবই ঠিকঠাক। সৌম্যজিত আর সৌমিলী, দুই সৌ-তে প্রেম পর্ব সেরে গুটি গুটি সংসারের সৌরজগতে ঢুকবার সিদ্ধান্ত নিয়েছে। আঠাশ আর চব্বিশ। মাহেন্দ্রক্ষণ। দু বাড়ি থেকেই বিয়ের দিন দেখা শুরু হয়েছে।

কিন্তু ওই যে। যন্ত্রণা।
পরিবারের সব্বাই শুরু করেছে। প্রথমে আত্মীয় মহল, তারপর বাবা-মা। হাল্কা হাসিঠাট্টা আর ফিসফাস দিয়ে শুরু। বর্তমানে কিঞ্চিৎ গুঞ্জনে পরিণত হয়েছে।

Saturday, August 24, 2013

গিফ্‌ট


অনিন্দ্য আর সুনন্দিতা আজকে একটু বেরিয়েছে। মাস ছয়েক বিয়ে হয়েছে। সুনন্দিতার এক দূর সম্পর্কের মাসী অনিন্দ্যদের বাড়ির কাছেই থাকেন। দুচাকায় মিনিট দশেক। অনেক দিন ধরেই যেতে বলছেন। বিয়ের পরে সিরিয়াল নিমন্ত্রণ রক্ষা করতে করতে অবশেষে মাসীর পালা এসেছে।
মাসীর এক পুত্র, পুত্রবধূ, পাঁচ বছরের নাতি। এ ছাড়া আর বিশেষ কিছু অনিন্দ্যর জানা নেই। সুনন্দিতা অবশ্য মাসীকে ভালোই মনে করতে পারে, মাসতুতো দাদাকে আবছা। বৌদিকে সেই একবারই বিয়ের সময় দেখা, সুতরাং কিছুই মনে নেই।