Tuesday, December 24, 2013

গোয়েন্দা নবকান্ত ও সিঁড়ি ভাঙ্গা অঙ্ক

গোয়েন্দা নবকান্ত ও তাঁহার স্যাঙ্গাৎ কুসুমসুন্দরী এক্ষণে হোলস্টারস্থিত পিস্তল প্রতি দৃষ্টিপাত করিলেন। মৃত যুবক’ও তাহলে নিরস্ত্র ছিল না।

একমাত্র প্রত্যক্ষদর্শী রামু গোয়ালা’র মতে আততায়ী’র পরণে ছিল কলার তোলা ব্রাউন রঙের লং কোট। উপুর্যুপুরি তিন বার গোলাবর্ষণ করে লং কোট একটি কালো রঙের মরিস গাড়ি করে দক্ষিণের দিকে চলিয়া গিয়াছে। দক্ষিণ অর্থাৎ কলিকাতার দক্ষিণ দিক। সন্ধ্যে ছয় ঘটিকায় টালিগঞ্জের ন্যায় দুর্গম্য মনুষ্য-বিবর্জিত স্থানে গমন বিবেচকের কাজ হইবে না। আর এ তো সামান্য সান্ধ্য ভ্রমণ নহে। সশস্ত্র বিপজ্জনক আততায়ীর পশ্চাদ্ধাবন।
কুসুমসুন্দরী মুখ খুলিলেন, “রামু, তুমি কি গাড়ির নাম্বার লক্ষ্য করিয়াছ?”

Thursday, December 12, 2013

অনসাইট

ইনফোসিস, ৩০০ জনকে রিক্রুট করে ছেলেমেয়েদের মুখে হাসি ভরিয়ে দিয়েছে। এমনিতে প্রাণহীন দেওয়ালের গায়ে ঝিমুনি ধরানো হলুদ আলোতে এই লিস্টি সেঁটে থাকার কথা। ফাইনাল লেভেল ইন্টারভিউ যারা দিয়েছিল, তারা দুরু দুরু বুকে দেখতে থাকবে শিকে ছিঁড়ল কিনা।

Monday, December 9, 2013

রোমিং-ইন-রোম ২



৬) ভ্যাটিকান
ভ্যাটিকানে এন্ট্রি ফ্রি, ধর্ম-উপাসনার জায়গা তো। ব্যবসা’টা এরা ভালোই বোঝে। একটা লিফট বসিয়েছে টঙে যাওয়ার জন্য, তার ভাড়া হল কিনা দশ ইওরো। ইল্লি, আর কি?

Tuesday, December 3, 2013

রোমিং-ইন-রোম ১


আবার সে এসেছে ফিরিয়া। না, পাগলা দাশু নয়, চুপ-কথা। লেখবার বিষয় হু হু করে কমে আসছে। চোখ বুঝলেই কানের ভেতরে গান ভনভন করছে, শিলাজিতের গলায় আমার আর লেখক হওয়া হল না/ হেহে হেহে/ হে হে

Sunday, November 3, 2013

প্রিয় সচিন

প্রিয় সচিন,

এবার তোমার হাজার হাজার ইন্টারভিউ হবে। তোমার হাতে তো এখন অনেক সময়, সবাই বুম মাইক নিয়ে তোমার ঘাড়ের ওপর হামলে পড়বে। একটা বাইটের জন্য। সবাই তোমার গল্প শুনতে চাইবে। বারবার শোনা গল্পগুলো আবার ফিরে ফিরে আসবে। হয়তো নতুন কিছু গল্প শোনাও যাবে। প্রাক্তন, বর্তমান এমনকি ভবিষ্যৎ ক্রিকেটার’রা তোমাকে নিয়ে চ্যানেলে চ্যনেলে আলোচনা বন্যা বইয়ে দেবে।

এর মধ্যে, এই এত কিছুর মধ্যে আজকে কিন্তু আমি তোমায় অন্য গল্প শোনাব। ঠিক তোমার গল্প নয়। অন্য একজনের গল্প।

Tuesday, October 8, 2013

কে হবে বাংলার হ্যামলিন?

কে হবে বাংলার হ্যামলিন?
হ্যামলিনের সাথে এই রিয়েলিটি শোর কোনো সম্পর্ক নেই। সিরিয়াসলি নেই। শুধু নামটা ধার নেওয়া। ফান্ডাটা হচ্ছে যে কোনো যন্ত্র নিয়ে প্রতিযোগীরা আসবেন, বাজাবেন। তারপর জাজ’রা প্রাথমিক ফিল্টারিং করবেন। অতঃপর, যে কোনো রিয়েলিটি শো’র অনিবার্য পরিণতি – এস এম এস। তারপর ঠিক হবে, কে বাংলার সেরা বাজানিয়া।
ইন ফ্যাক্ট, পলিটিশিয়ানদের নিয়ে একটা রিয়েলিটি শো, নেক্সট মন্ত্রী কে হবেন, এরম একটা ভাবাই যেতে পারে। প্রথমে একটা কুড়ি মিনিটের সম্মিলিত ঝগড়া, তারপর পাঁচ মিনিটের বক্তৃতা সেশন। তারপর আরো তিন মিনিটের কেচ্ছা সেশন - মানে অন্যরা কে কি কেচ্ছা করছে সেগুলো উজাড় করে দিয়ে নিজের দিকে ভোট টেনে আনা।

Sunday, September 29, 2013

মৃত্যু

(সন্দিগ্ধ পাঠক ও সুচতুর পাঠিকা, এ সপ্তাহে কোনো প্লট মাথায় না আসায় এবং ... এবং'টা খুব ইম্পর্ট্যান্ট ... শারদীয়া দেশে সত্যজিৎ রায়ের অপ্রকাশিত চিঠি পাঠে ব্যস্ত থাকায়, নিজেই নিজের পুরোনো ২ টো লেখা ঝেড়ে দিলাম। জাতির আজ বড়োই দুর্দিন।)

(১)
আমি ডিভিডি দেখি নি। মীরাক্কেলও দেখতে পেলাম না। সুন্দর পৃথিবী তার এই অপরূপ সৃষ্টিগুলো দেখানোর আগেই আমায় বিদায় জানিয়েছে। জীবনে অভিযোগ তেমন নেই। নিজের খুশীতে জীবন কাটিয়েছি। যে নেশা ধরেছিলাম কোনোদিন ছাড়ি নি। বিদেশ আরেকটু দেখার ইচ্ছে ছিল, পয়সার অভাবে বেশ কিছু জায়গায় যেতে পারি নি। কিন্তু মোটের ওপর মোটামুটি সফল জীবন আমার।